সন হিউং-মিন’কে নিয়েই দল ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। শনিবার কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দেশটি। যদিও চোটগ্রস্ত সন শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা সে নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার অধিনায়ক চ্যাম্পিয়ন্স লিগে স্পার্সের খেলার সময় চোখে আঘাত পান এবং তাকে অস্ত্রোপচার করতে হয়েছে।

তাকে দলে রাখার বিষয়ে কোচ পাওলো বেন্তো বলেছেন, ‘আমরা টটেনহ্যামের মেডিকেল টিম ও তার সাথে কথা বলেছি।

২৪ নভেম্বর উরুগুয়ের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ কোরিয়ার এবারের বিশ্বকাপ। এছাড়াও এইচ গ্রুপে ঘানা ও পর্তুগালকে মোকাবেলা করবে দলটি।

দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ স্কোয়াড:

মিডফিল্ডার: কওন চ্যাং-হুন (গিমচেওন সাংমু), না সাং-হো (এফসি সিউল), পাইক সেউং-হো (জিওনবুক মটরস), লি কাং-ইন (মায়োর্কা), লি জে-সুং (মেইনজ), জিয়ং উ-ইয়ং (ফ্রেইবুর্গ), হোয়াং হি-চ্যান (উলভস), সং মিন-কিউ (জিওনবুক মটরস), সন জুন-হো (শ্যানডং তাইশান), হোয়াং ইন-বিয়ম (অলিম্পিয়াকোস), জুং উ-ইয়ং (আল-সাদ)

ফরোয়ার্ড: সন হিউং-মিন (টটেনহ্যাম হটস্পার), চো গুয়ে-সুং (জিওনবুক মটরস), হোয়াং উই-জো (অলিম্পিয়াকোস)।