বাংলাদেশের বিপক্ষে ফর্মে ফিরেছেন ধুঁকতে থাকা ভারতের ওপেনার। ৩২ বলে ৫০ রান করে দলের জয়ে বড় অবদান রেখেছে। আর সেই ম্যাচ জিতে রাহুল জানালেন নিজের স্বস্তির কথা।

লোকেশ রাহুল বলেন, ‘আমার অনুভূতি ভালো। আমরা বেশ উত্তেজিত ছিলাম এবং আমরা গেল এক বছর এই বিশ্বকাপ নিয়েই ভেবেছি। আমি ভালো করি বা না করি সব সময় ভারসাম্য রক্ষার চেষ্টা করেছি।

লোকেশ রাহুলের মতো, ‘আমাকে টিম একটা দায়িত্ব দিয়েছিল এবং আমি যা করতে চেয়েছি আমার পক্ষ থেকে তা করতে পেরেছি। আমি এখন শান্তিতে ঘুমাতে পারবো।

রাহুলের ফর্মে ফেরার দিনে বৃষ্টি বিঘ্ন দিনে বাংলাদেশ ৫ রানে হেরে গেছে। ভারতের সেমির রাস্তা সহজ হলেও টুর্নামেন্ট থেকে একরকম ছিটকেই গেছে বাংলাদেশ।