ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে আর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফর করবে ভারতীয় ক্রিকেট দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে সোমবার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারতের ঘোষিত এই দলে চোট কাটিয়ে ফিরলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। গত মাসে এশিয়া কাপে চোট পাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান।

সোমবার নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজের দলে না থাকলেও বাংলাদেশের টেস্ট এবং একদিনের সিরিজের দলে সুযোগ পেয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার জাদেজা।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্ত (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার এবং যশ দয়াল।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং উমেশ যাদব।