আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার আমির খান ও কারিনা কাপুর খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা লাল সিং চাড্ডার। এখন ব্যস্ত সময় পার করছেন এ সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, অদ্বৈত চন্দন পরিচালিত লাল সিং চাড্ডায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ও কারিনা কাপুর। ১১ আগস্ট মুক্তি প্রেক্ষাগৃহে পাচ্ছে সিনেমাটি। অস্কারজয়ী সিনেমা ফরেস্ট গাম্প -এর হিন্দি সংস্করণ লাল সিং চাড্ডার। হলিউড ক্লাসিকের রিমেক হলেও আদ্যোপান্ত ভারতের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির কাহিনি। ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং তার পট পরিবর্তন ধরা দেবে এ ছবিতে।

সূত্রের খবর, লাল সিং চাড্ডার উঠে আসবে ৯২-এর বাবরি মসজিদ ধ্বংসের কাহিনির পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির উত্থানের গল্প। নয়ের দশক থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তিত রূপের আদলেই সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাগা চৈতন্য, মোনা সিংসহ অন্যরা। এ সিনেমার জন্য আমির খান পারিশ্রমিক নিচ্ছেন ৫০ কোটি রুপি। সিনেমার কেন্দ্রীয় চরিত্র তিনি। তিনি অবশ্য এ সিনেমার সহপ্রযোজকও।

কারিনা কাপুর খান এ সিনেমায় মনপ্রিত কৌর চাড্ডার ভূমিকায় অবতীর্ণ হবেন। শোনা যাচ্ছে, তিনি এ সিনেমার জন্য ৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এ সিনেমার একটি নির্দিষ্ট অংশ অন্তঃসত্ত্বা থাকাকালে শুট করেছেন কারিনা। এ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণি তারকা নাগা চৈতন্যের। বালারাজুর ভূমিকায় দেখা যাবে তাকে। খবরে প্রকাশ, ৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন নাগা।লালের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং। থ্রি ইডিয়টস-এর পর আমির-কারিনার সঙ্গে ফের পর্দায় দেখা যাবে মোনাকে। খবরে প্রকাশ, এ ভূমিকার জন্য মোনা পারিশ্রমিক নিয়েছেন ২ কোটি রুপি।