জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের দুটি ম্যাচের মতো ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতেও টস হেরেছেন তামিম ইকবাল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম দুই ওয়ানডের মতো এবার শেষ ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচের মতো এবারও আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের এটি ৪০০তম ম্যাচ। এখন পর্যন্ত ৩৯৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে জয় ১৪৩ ম্যাচে আর পরাজয় ২৪৯টিতে, ফল আসেনি বাকি সাত ম্যাচে।