বাবা হয়েছেন ভারতের তারকা ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়া। রোববার (২৪ জুলাই) পুত্র সন্তান জন্ম দেয়ার সুখবরটি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে পুত্র সন্তানের নামও ঠিক করে ফেলেছেন এ তারকা।অনেক দিন প্রেম করার পর ২০১৭ সালে পাঙ্কুরি শর্মাকে বিয়ে করেন ক্রুনাল। বিয়ের প্রায় সাড়ে চার বছর তাদের ঘর আলো করে জন্ম নিল পুত্র সন্তান। খবরটি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জানান তিনি। যেখানে দেখা যায় শর্মার কোলে ফুটফুটে সন্তান।

ক্রুনাল জানিয়েছেন যে, তিনি ছেলের নাম রেখেছেন কবির ক্রুনাল পান্ডিয়া।ক্রুনাল শ্রীলঙ্কার বিপক্ষে শেষবার দেশের জার্সিতে গত বছরের জুলাইয়ে খেলেন। ২০১৮ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলে ক্রুনাল লখনৌ সুপার জায়ান্টসের হয়ে ১৮৩ রান করেছেন, তুলে নেন ১০ উইকেট। দলকে শেষ চারে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।এদিকে, ক্রুনালকে এবার ইংল্যান্ডের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে দেখা যাবে। ওয়ারউইকশায়ারের হয়ে ৫০ ওভারের ফরম্যাটে হোম ও অ্যাওয়েতে মোট আটটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২ থেকে ২৩ অগাস্ট এ ম্যাচগুলো আয়োজিত হবে।