রুশ আগ্রাসনের কারণে ইউক্রেনের মারিউপোলসহ বিভিন্ন বন্দরে বিদেশিসহ ৭০টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে আছে। ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানিয়েছে। এসব জাহাজের মধ্যে মারিউপোল বন্দরে আটকা পড়ে আছে বিদেশি পতাকাবাহী জাহাজ। খবর আরব নিউজের।
এসব জাহাজের বেশিরভাগই মেরামত ছাড়া সাগরে নামা সম্ভব হচ্ছে না। অনেক নাবিক জাহাজ থেকে নেমে প্রাণভয়ে সীমান্ত পথে অন্য দেশে চলে গেছেন। ইউক্রেনের অবকাঠামোবিষয়ক উপমন্ত্রী ইউরিয়ে ভেসকোভ জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে নাবিকদের জাহাজ থেকে নামিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
মারিউপোল বন্দরের পরিচালক ইগোর বারসকি জানান, বন্দরটিতে এখন বিদেশি পতাকাবাহী ৬টি জাহাজ আছে। এগুলোর একটিও মেরামত ছাড়া চালানো সম্ভব না।
এ সময় এসব জাহাজ মেরামত করাও সম্ভব নয়, কারণ রুশ হামলায় মারিউপোল বন্দর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
