ঝালকাঠীর নলছিটি উপজেলার দক্ষিণ তিমিরকাঠী গ্রামে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে র‌্যাব-৮।শুক্রবার দিবাগত রাতে ওই এলাকার দপদপিয়া-জিরোপয়েন্ট অটোস্ট্যান্ড সংলগ্ন সোহেল শিকদারের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রহিম মীর (৩৪) ও মাহফুজুল ইসলাম সবুজ (৩১)। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে র‌্যাবের ডিএডি আবদুল্লাহ বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন বলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।