ইউক্রেনে রুশ আগ্রাসনে মানুষের পাশাপাশি প্রাণীকুলও প্রাণ হানানোর ভয়ে আছে। রুশ হামলা থেকে বাঁচাতে খারকিভ ইকোপার্ক থেকে দুটি বিরল প্রজাতির সাদা সিংহকে বৃহস্পতিবার সরিয়ে ওডেসা চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

প্রায় দেড় মাস ধরে কক্ষে আবদ্ধ ছিল ৬ বছর বয়সি সাদা এ সিংহ দুটি। ওডেসা চিড়িয়াখানার পরিচালক বলেন, সাদা সিংহ দুটির ভাবভঙ্গি ও চলাফেরা বেশ রাজকীয় হলেও শান্ত স্বভাবের। আশা করি প্রাণী দুটি এখানে আগত দর্শণার্থীদের বেশ আনন্দ দেবে।