জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক বলেছেন, জাতীয় পার্টি ৩১ বছর ধরে ক্ষমতায় নেই। কিন্তু দলটি এখনো টিকে আছে। বিএনপি-আওয়ামী লীগ পালাবদল করে ৩১ বছর ক্ষমতায় গেলেও মানুষের কোনো উপকার হয়নি। দেশের মানুষ বেকার। ক্ষমতায় থেকে বিএনপি দ্রব্যমূল্য বৃদ্ধি, টাকা পাচার ও লুটপাট করেছে। আওয়ামী লীগও একই কাজ করছে। ১৬ মার্চ বুধবার দুপুরে সিলেট নগরের সোবহানীঘাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন আওয়ামীলীগ-বিএনপি বিগত ৩১ বছরে দেশে লুটপাট আর দূর্ণীতি ছাড়া কিছুই দিতে পারেনি। তাই তাদেরকে দেশের মানুষ আর বিশ্বাস করেনা। বিএনপি ১৫ বছর যাবৎ ক্ষমতায় নেই, তাই তাদের মাথা খারাপ হয়ে গেছে। আগামীতে ক্ষমতায় না গেলে বিএনপির অস্থিস্ত থাকবেনা। কিন্ত জাতীয় পার্টি ৩১ বছর ক্ষমতার বাহিরে থাকলেও জাতীয় পার্টির কিছু হয়নি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে সরকারের প্রতি সাধারণ মানুষের নাবিশ্বাস উঠেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে দেশের মানুষ একমাত্র জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। এ জন্য জাতীয় পার্টিকে আগামীতে ক্ষমতায় আনতে সকলকে মিলেমিশে কাজ করতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দ্রব্যমূল্যের কখনও দাম বাড়বেনা সেই ব্যবস্থা করবো। শিক্ষিতরা যাতে বেকার না থাকে সে জন্য কর্মমূখী শিক্ষা চালু করা হবে। জাতীয় পার্টির জেলা ও মহানগর কমিটি যৌথভাবে এ সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক আরও বলেন, জাতীয় পার্টির নেতা এরশাদ জনপ্রিয় ছিলেন। এরশাদ যাতে এগোতে না পারেন, সে জন্য মহাশত্রু দুই দল বিএনপি-আওয়ামী লীগ এক হয়েছিল। মানুষ বিএনপি-আ.লীগ দেখেছে। তারা এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আগামী জাতীয় নির্বাচনে দল থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। সামনে সুদিন আসবে।
আগামী সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে মুজিবুল হক বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে সুসংগঠিত হলে কাংক্ষিত ফল পাওয়া যাবে। দলের চেয়ারম্যান জি এম কাদের দেশের মানুষের সমস্যা চিহ্নিত করেছেন। দেশের ১ নম্বর সমস্যা বেকারত্ব। দেশের পাঁচ কোটি মানুষ এখন বেকার। শিক্ষিত-অশিক্ষিত যুবকেরা বেকার। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রতিটি উপজেলায় বিশেষ হাসপাতাল করা হবে। মুজিবুল হক আরও বলেন, ভবিষ্যতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার প্রতিবাদে কর্মসূচি দেওয়া হবে। নেতা-কর্মীরা জনসাধারণের কাছে গিয়ে তাঁদের কথা শুনবেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এ.টি.ইউ তাজ রহমান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা (এম.পি), প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত রানা মোঃ সুহেল (এম.পি), জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয়ের সম্মানীত উপদেষ্টা জনাব আব্দুল্লাহ সিদ্দিকী, এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, আলহাজ¦ সেলিম উদ্দিন, মনিরুল ইসলাম মিলন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির সংগ্রামী আহবায়ক, সাবেক এম.পি হোসেইন মকবুল আসিফ শাহরিয়ার, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক এম.পি ইয়াহইয়া চৌধুরী এহিয়া, ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সাব্বির আহমেদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উছমান আলী (সাবেক চেয়ারম্যান), জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও জাতীয় যুব সংহতির সংগ্রামী সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল হাসান শাহজাদা, যুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেইন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, দৈনিক একাত্তরের কথা পত্রিকার প্রকাশক এবং ফিজা এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক আলহাজ¦ কুনু মিয়া, জাতীয় পার্টির সিলেট জেলা কমিটির সাবেক সদস্য এবং দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকার প্রধান সম্পাদক ও মা কোম্পানীর চেয়ারম্যান মোঃ আলী হোসেন সরকার, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, জাতীয় পার্টির সিলেট জেলা সদস্য আব্দুস শহীদ লস্কর বশির, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ন আহবায়ক আহসান হাবিব মঈন, জাতীয় পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইশ্রাফিল হোসেন শামীম, সিলেট জেলা জাতীয় মহিলা পার্টির সিনিয়র সহ-সভাপতি রুনা চৌধুরী, জাতীয় পার্টির লন্ডন কমিটির সাবেক সভাপতি মোঃ সামছুল হক,সিলেট জেলা পরষিদের সদস্য আশিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান, সিলেট মহানগর জাতীয় পার্টির আহবায়ক মৌলভী আবুল কালাম দুলাল, জাতীয় যুবসংহতির সাবেক জেলা সভাপতি আলতাবুর রহমান, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জাতীয় যুবসংহতির সিলেট জেলা আহবায়ক গোলাম মর্তুজা, এবং সিলেট মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয় পার্টির ও অঙ্গ সংগঠনের আহবায়ক ও সদস্যসচীবগণ।
