মৌলভীবাজার জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ইউনিয়ন ভিত্তিক বঙ্গবন্ধু অনূর্ধ্ব ২০ কাবাডি প্রতিযোগীতায় মৌলভীবাজার পৌরসভা (মেয়ে) দলকে হারিয়ে শিরোপা জিতেছে মৌলভীবাজার উপজেলা (মেয়ে) কাবাডি দল এবং মৌলভীবাজার উপজেলা (ছেলে) দলকে হারিয়ে শিরোপা জিতেছে মৌলভীবাজার পৌরসভা (ছেলে) দল ।

বঙ্গবন্ধু অনূর্ধ্ব ২০ কাবাডি প্রতিযোগীতায় অসামান্য ও নান্দনিক কাবাডি খেলা উপহার দিয়ে টুর্নামেন্ট জিতে নেয় (পুরুষ) মৌলভীবাজার সদর উপজেলা এবং (নারী) মৌলভীবাজার পৌরসভা কাবাডি দল।

৫ মার্চ শনিবার মৌলভীবাজার ইনডোর স্টেডিয়াম এ অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নেছার আহমেদ এমপি,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য নেছারর আহমেদ এবং পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ।