আগামী ৫ ই জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন নৌকা প্রতীক প্রাপ্তরা। তাদের পক্ষ থেকে সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয় কে ফুলেল শুভেচছাও অভিনন্দন জানিয়েছেন।৩০ ডিসেম্বর সকালে উপজেলার আঃলীগ কার্যালয়ের অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন।
প্রধান অতিথি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, নৌকা প্রতীকে আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিতহয়েছেন অবশ্যই আপনারা নৌকা তথা আঃলীগের সন্মান রাখবেন। তিনি নবাগত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আগামীতে বঙ্গবন্ধুর আদর্শেউজ্জীবীত হয়ে দেশের জন্য কাজ আহবান জানান । তিনি সকল কে আগামী নির্বাচনে মেম্বারদের কারো পক্ষে কাজ না করার আহবান জানান। নির্বাচন শতভাগ নিরপেক্ষ হওয়ার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেনযারা, ১ নং সোনামুখী ইউনিয়ন শাহজাহান আলী খান, ২ নং চালিতাডাঙ্গা ইউনিয়নে আতিকুর রহমান মুকুল ,৩ নং গান্ধাইল ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ৪ নং শুভগাছা ইউনিয়নে গিয়াস উদ্দিন, ৫ নং কাজিপুরে কামরুজ্জামান,৬ নং মাইজবাড়ী ইউনিয়নে শওকত হোসেন,৭ নং খাসরাজবাড়ী ইউনিয়নে জহুরুল ইসলাম,৮ নং চরগিরিশ ইউনিয়নে এসএম জিয়াউল হক, ৯ নং নাটুয়ারপাড়া ইউনিয়নে আব্দুল মান্নান, ১০ নং তেকানী ইউনিয়নে হারুনার রশিদ এবং ১১ নিশ্চিন্তপুর ইউনিয়নে খাইরুল ইসলাম । ১২ নং মনসুরনগর ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজ মহর (যদি ও এর সাথে স্বতন্ত্র প্রার্থী(ঘোড়া প্রতীক)খলিল মুন্সি নির্বাচন থেকে সরে এসেছেন)।
