আগামী ৫ ই জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুরের ১২ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ১১ ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বতিতায় নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের ১১ চেয়ারম্যান। বাকি একটিতে ১২ নং মনসুনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে খলিলুর রহমান ওরফে খলিল মুন্সী আনুষ্ঠানিকভাবে তিনি ওই ইউনিয়নের আঃলীগের মনোনিত নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক রাজ মহর এর সাথে এক সাথে নৌকা পক্ষে কাজ করার এবং তার ঘোড়া প্রতীকের নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছেন। ৩০ ই ডিসেম্বর সকালে উপজেলা আঃলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি লিখিত বক্তব্য পেশ করেন।

লিখিত বক্তব্যে খলিল মুন্সী বলেন ” আমি নৌকাকে ভালোবাসি,নৌকার মায়ায় আমি ঘোড়া মার্কার নির্বাচন থেকে সরে দাড়ালাম। দলের স্বার্থে নৌকার প্রার্থীকে সমর্থন দিলাম।এখন তো মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় নেই, তাই আজ থেকে নৌকার পক্ষে কাজ করবো”তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোর সিন্ধান্ত ঘোষনা করেছেন এবং আওয়ামীলীগের ব্যানারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সাংবাদিকদের তিনি জানান, আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী আব্দুররাজ্জাক রাজমহর কে সমর্থন দিয়ে আমি খলিল মুনসি নির্বাচন থেকে সরে দাড়ালাম ।

সংবাদ সম্মেলনে তিনি আর বলেন ৫ জানুয়ারি নির্বাচনে আমার প্রতীক ঘোড়া মার্কা থাকলেও আমার সমর্থকবৃন্দদের ভোটপ্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি এবং নৌকা প্রতীকে ভোট দিতে আহবান করছি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখক নেতাকর্মীবৃন্দ।