বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে সংলাপে অংশ নেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আগামীকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে বঙ্গভবনে এ সংলাপ হবে। এতে দলের সভাপতি রাশেদ খান মেননসহ সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন।

সোমবার (২৭ ডিসেম্বর) দলের নেতা কামরূল আহসান জানান, প্রতিনিধি দলের সদস্য হিসেবে রাশেদ খান মেনন, আনিসুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান মানিক, নূর আহমদ বকুল, কামরূল আহসান, আলী আহমেদ এনামুল হক এমরান ও নজরুল ইসলাম হক্কানী সংলাপে অংশ নেবেন।