দুই বাংলার জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘মা বাবা ভাই বোন’ নিয়ে বাংলাদেশে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক। এ নাটক নির্মাণ করছেন বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ নির্মাতা হাসান রেজাউল। সুনীলের উপন্যাসের নাম অক্ষুন্ন রেখেই ধারাবাহিকটির নাম রাখা হয়েছে ‘মা বাবা ভাই বোন’।

রেজাউল জানান, আগামী রোববার (২৬শে ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটে ধারাবাহিক নাটকটির সম্প্রচার শুরু হবে। প্রচারিত হবে এনটিভিতে। সংসারের নানা টানাপড়েন হাসি আনন্দ আর দ্বন্দ্বই নাটকের মূল উপজীব্য। ‘মা বাবা ভাই বোন’ উপন্যাসটির মূল পটভূমি ঠিক রেখে সময় এবং

চিত্রনাট্যের প্রয়োজনে কিছুটা রূপান্তর করেছেন। যথাযথভাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের উত্তরাধিকারীর অনুমতি নিয়েই তিনি নাটকটি নির্মাণ করছেন।

ইতিমধ্যে ধারাবাহিকের প্রথম দিকের বেশকিছু পর্ব নির্মিত হয়েছে। সেসবই সম্প্রচার শুরু হবে। পাশাপাশি চলবে বাকি পর্বের শুটিং।

এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, সাবেরী আলম, আজম খান, তামিম মৃধা, শবনম ফারিয়া, শম্পা রেজা, তাসনুভা তিশা, আদিবা, আনন্দ খালেদ, নিশাত প্রিয়ম, সাজু খাদেম, আবু হোরাইরা তানভীর, ফারুক আহমেদ, শেলী আহসান, জয়নাল জ্যাক, শিবলীসহ একঝাঁক তারকা।