জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা স্বাধীনতা, ভূখন্ড আর পতাকা পেলেও আজও মুক্তি পাইনি। তাই মুক্তির সংগ্রাম এখনো শেষ হয়নি।

তিনি বলেন, আবারও মুক্তির সংগ্রাম শুরু করতে হবে, এবারের মুক্তির সংগ্রাম হয়তো আরও কঠিন হবে। হয়তো আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে।

মুক্তির আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত হতে নির্দেশ দেন বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। গতকাল(১৯.১২.২১ইং) পার্টির বনানী কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।