এবার যুক্তরাজ্যের ওপর কঠোর বিধিনিষেধ আনছে ইউরোপের দেশ জার্মানি। ইউরোপীয় সর্বশেষ রাষ্ট্র হিসেবে জার্মান সরকার ব্রিটিশ ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে। মহামারি করোনা ভাইরাসের শক্তিশালী ধরন ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার কমাতে পদক্ষেপটি গ্রহণ করা হচ্ছে।
যদিও ব্রিটিশ নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আনা হলেও যেসব জার্মান নাগরিক এখনো ব্রিটেনে রয়েছেন তারা নিজ দেশে প্রবেশ করতে পারবেন।
এ ক্ষেত্রে জার্মান নাগরিকদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে এবং জার্মানিতে পৌঁছানোর পর দুই সপ্তাহ তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। কিন্তু এরই মধ্যে যারা করোনা প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের এসবের কোনো প্রয়োজন নেই।
রবিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা থেকেই নতুন নিষেধাজ্ঞাটি জারি হবে। এরই মধ্যে ব্রিটিশ নাগরিকদের ওপর একই ধরনের বিধিনিষেধ জারি করেছে ফ্রান্সের কর্তৃপক্ষ।
ফেডারেল হেলথ এজেন্সি রবার্ট-কোচ-ইন্সটিটিউট নতুন এই বিধিনিষেধ জারি করে যুক্তরাজ্যকে ভাইরাস ভ্যারিয়েন্টের এলাকা হিসেবে উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটেনকে সর্বোচ্চ কোভিড ঝুঁকি হিসেবে সতর্ক করা হয়েছে।
ডেনমার্ক, ফ্রান্স, নরওয়ে এবং লেবাননও জার্মানিকে উচ্চ ঝুঁকির তালিকায় রেখেছে এবং দেশটি থেকে আসা ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (১৮ ডিসেম্বর) যুক্তরাজ্যে নতুন করে ৯০ হাজার ৪১৮ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। গত কয়েকদিনের মধ্যে এই সংখ্যা রেকর্ড করেছে।
