অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে তুরস্ক। মূল্যস্ফীতি আর ক্রমাগত তুর্কী মুদ্রা লিরার মান অবমূল্যায়ন এ সংকটকে আরও উস্কে দিয়েছে। এমন পরিস্থিতি মোকাবিলায় এরদোগান সরকার ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়েও হিসাব মেলাতে পারছেন না সাধারণ মানুষ।
তুর্কি মুদ্রা লিরার অব্যাহত দরপতনে ন্যূনতম মজুরি অর্ধেকে নেমে এসেছে। তাই সরকার ৫০ শতাংশ মজুরি বাড়িয়ে ৪ হাজার ২৫০ লিরা ঘোষণা দেয়। এই ঘোষণায় খরচের হিসাব মেলাতে হিমশিম অবস্থা নাগরিকদের।
এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, পণ্যের দাম ৫০ শতাংশ বাড়িয়ে দিলে ক্রেতারা কিনবেন না। অন্যদিকে মজুরি ৫০ শতাংশ বাড়িয়ে দিতে হবে না হলে কর্মী ছাঁটাই করতে হবে। বস্তুত এতে সংকট আরও বাড়বে।
২০১৮ সালের ১৫ আগস্ট তুরস্কের অর্থনীতিতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করে কাতার, যার ফলে লিরার মূল্য ৬ শতাংশ বৃদ্ধি পায়। সেই বছরে ২৯ নভেম্বর মাসে তুর্কি মুদ্রাটির মান মার্কিন ডলারের তুলনায় ৪ মাসের সর্বোচ্চ মূল্যে পৌঁছায়। এটি ডলারের বিপরীতে ৭ দশমিক ০৭৩৮ থেকে ২৯ নভেম্বরে ৫ দশমিক ১৭ এ পুনরুদ্ধার হয়েছে, যা ৩৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু এরপর ২০১৯ সালে লিরার মান ডলার প্রতি ৫ দশমিক ৬৭৪ হয়।
তবে করোনাকালীন সময়ে মুদ্রাস্ফীতি আরও বেড়ে গিয়ে ২০২০ সালে লিরার মান ডলার প্রতি ৭ দশমিক ০০৯ ও ২০২১ সালে ১৪ দশমিক ২৫৬ লিরায় গিয়ে পৌঁছায়। ২০২১ সালের ১১ অক্টোবর মাস পর্যন্ত, ক্রমবর্ধমান ডলারের হার ৯ লিরা অতিক্রম করে এবং ১২ নভেম্বর পর্যন্ত, এটি ১০ লিরা অতিক্রম করে। ২৩ নভেম্বর, যা “ব্ল্যাক ট্যুসডে” নামেও পরিচিত, তখন ডলারের হার ১২ লিরা এবং তারপরে ১৩ লিরা হয়েছিল। ২০২১ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের সত্ত্বেও তা ১৪ লিরা ছাড়িয়ে যায় এবং ১৬ ডিসেম্বর ১৫ লিরা ছাড়িয়ে যায়।
এ দিকে অর্থনীতিবিদদের মতে, রিসেপ তাইপ এরদোয়ান তুরস্কের কেন্দ্রীয় ব্যাংককে প্রয়োজনীয় সুদের হার সমন্বয় করতে বাধা দিয়েছেন বলেই এমনটা ঘটে।
২০২১ সালের মধ্যে দুই মিলিয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশটি রপ্তানি পরিমাণ এবং দীর্ঘমেয়াদী উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য একটি পরিকল্পনার রূপান্তরমূলক পর্যায়টি মূল্য সংযোজন ক্ষেত্রগুলিতে মনোনিবেশ করবে। স্বল্প মেয়াদে (২০১৮ সালে ৫ দশমিক ৫ শতাংশ থেকে ৩ দশমিক ৮ শতাংশ এবং ২০১৯ সালে ২ দশমিক ৩ শতাংশ এর পূর্ববর্তী পূর্বাভাস থেকে) এই কর্মসূচি অর্থনৈতিক প্রবৃদ্ধি যথেষ্ট পরিমাণে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে, তবে ২০২১ সালের মধ্যে ধীরে ধীরে প্রবৃদ্ধি ৫ শতাংশের দিকে বৃদ্ধি পাবে। কিন্তু এসব পরিকল্পনাও খুব ভালো ফল দেয়নি।
এদিকে অর্থনীতির বেশামাল অবস্থায় মূল্যস্ফীতি উঠে গেছে ২০ শতাংশের ঘরে। ধারণা করা হচ্ছে, এমন অবস্থা চলতে থাকলে, ২০২২ সালে তা ৩০ শতাংশে গিয়ে ঠেকবে।
