আবারও বাবা হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন জনসনের স্ত্রী ক্যারি। বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিট এ তথ্য জানিয়েছে। জনসন-ক্যারি দম্পতির মুখপাত্র জানিয়েছেন, ভোরে লন্ডন হাসপাতালে ‘স্বাস্থ্যবান কন্যা শিশুর’ জন্ম দিয়েছেন ক্যারি। মা ও শিশু উভয়ই ভালো আছে।
তিনি বলেছেন, যত্ন ও সহযোগিতার জন্য এনএইচএসের (ন্যাশনাল হেলথ সার্ভিস) প্রসূতি দলকে ধন্যবাদ জানিয়েছেন এই দম্পতি।৫৭ বছরের জনসন তিনটি বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্ত্রী আইনজীবী ম্যারিনা হুইলারের সংসারে তার চার সন্তান রয়েছে। গত বছর ম্যারিনার সঙ্গে তার বিচ্ছেদ হয়। গত বছরের এপ্রিলে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন তৃতীয় স্ত্রী ক্যারি।
