বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কুড়িগ্রামে সমাবেশ করেছে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুুরে দাদামোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এসময় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ ,সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন, সহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
