বাগেরহাটের কচুয়া উপজেলার সদর ইউনিয়নের ০৮নং ওয়ার্ড থেকে টানা ৩বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন মুহাম্মদ তাওহীদুল ইসলাম (লিটু)। তিনি কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের আলহাজ¦ মোঃ ফজর আলী শিকদারের ছেলে। মুহাম্মদ তাওহীদুল ইসলাম কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহঃ দপ্তর সম্পাদক।
শনিবার (২০ নভেম্বর) কচুয়া উপজেলার সদর ইউনিয়নের ০৮নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতীকে ৫১২ ভোট পেয়ে তিনি ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে জনপ্রিয় এই ইউপি সদস্য এলাকার ব্যাপক উন্যায়ন করায় ২০১১ সালে ও ২০১৬ সালের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনের ফলাফলে মুহাম্মদ তাওহীদুল ইসলাম (লিটু)কে বিজয়ী ঘোষনা করেন রিটার্নিং অফিসার মো. আনিসুর রহমান। এ নিয়ে একই ওয়ার্ড থেকে টানা ৩বার ইউপি সদস্য হলেন জনপ্রিয় এই জনপ্রতিনিধি।
বিজয়ী ইউপি সদস্য বলেন, আলহামদুলিল্লাহ, রাব্বুলামীনের দরবারে অশেষ শুকরিয়া। ০৮ নং ওয়ার্ডবাসী আমার উপর আস্থা রেখে আবারো ৩য় বারের মত বিজয়ী করেছে। তিনি বলেন, আমি সব সময় আমার নিজ এলাকায় অবস্থান করে সুখে-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করি।
আমি মানুষের চাওয়াকে সব সময় গুরুত্ব দিয়ে থাকি। এলাকাবাসী তাই যোগ্য মনে করে বারবার আমাকে নির্বাচিত করেছে। আল্লাহ যতদিন বাঁচায় যেন মানুষের সেবা করে যেতে পারি।
বিজয়ের জন্য ওয়ার্ডবাসী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে ধন্যবাদ জানান।
