জর্ডানে বৃহৎ একটি সৌর বিদ্যুতের প্ল্যান্ট প্রতিষ্ঠার জন্য আগামী সপ্তাহে জর্ডান ও আমিরাতের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে ইসরাইল। ইহুদিবাদী দেশটির কর্মকর্তারা বুধবার এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর। মার্কিন প্রেসিডেন্টের পরিবেশবিষয়ক দূত জন কেরির উপস্থিতিতে আগামী সোমবার দুবাইয়ে এ চুক্তি স্বাক্ষর হতে পারে।
চুক্তি অনুযায়ী জর্ডানে ওই সৌর বিদ্যুতের প্ল্যান্ট তৈরির টাকা দেবে সংযুক্ত আরব আমিরাত। আর সেখান থেকে উদপাদিত বিদ্যুৎ যাবে ইসরাইলে।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লেপিড এবং মার্কিন প্রেসিডেন্টের দূত জন কেরি অসংখ্যবার ফোন করে এ ব্যাপারে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহকে রাজি করেছেন।
আব্রাহাম চুক্তির ভিত্তিতে আরব দেশ দুটি থেকে এ সুযোগ নিচ্ছে ইহুদিবাদী দেশ ইসরাইল। ইসরাইলের মোট চাহিদার ২ শতাংশ বিদ্যুৎ এই সৌর বিদ্যুতের প্ল্যান্ট থেকে সরবরাহ করা হবে।
