যত অঘটন ও অসংগতি যেন গাইবান্ধা জেলার আকাশে বাতাসে ভেসে বেড়ায়, জীবন আর প্রকৃতির একই চিত্রে সমাজ আজ সমাজিকতায় নেই, রাজনীতিতে নীতির সাথে আদর্শ আজ কোথায়। এখানে ঘটা প্রতিটি ঘটনাই যেন সকল ঘটনার রেকর্ড ভঙ্গ করেছে।
জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন শাখার আওয়ামীলীগের এক বর্ধিত সভায় চেয়ারম্যান প্রার্থী হিসাবে রফিকুল ইসলাম নামে এক নেতা কে ১ নাম্বারে প্রস্তাব করা হয়েছে। যিনি বাংলাদেশ তাতীলীগের উপজেলা শাখার এক নেত্রীকে ধর্ষণ করার অভিযোগে ধর্ষণ মামলায় ঢাকা থেকে গ্রেতারকৃত হয়ে জেল হাজতে থেকে সদ্য জামিনে মুক্ত হয়।
তাকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসাবে ইউনিয়ন কমিটির সুপারিশ পত্রে ১ নাম্বারে রাখায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সচেতন মানুষের মাঝে নানা ঝল্পনা কল্পনা চলমান রয়েছে। তিনি ভগবানপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন ফেলোর ছেলে। তিনি বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা শাখার সদস্য। এছাড়া তিনি একজন সংবাদ কর্মী বটে।
এবিষয়ে বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগের টানা কয়েক বারের নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান সরকারের নিকট জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
তবে বরিশাল ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আহম্মেদ বলেন,বর্ধিত সভায় সভাপতির সভাপতিত্বেও হয়নি আর আমিও পরিচালনা করিনি তাই আমি এবিষয়ে কোন কিছু বলতে চাচ্ছি না। তবে আগামীকাল উপজেলা আওয়ামীলীগের মিটিংয়ে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন।
এবিষয়ে রফিকুল ইসলামের মন্তব্য নিতে তার মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামীলীগের ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ বলেন, প্রবীন ও পরীক্ষিত আওয়ামীলীগ নেতাদের বাদ দিয়ে ধর্ষণ মামলার আসামীকে নৌকার প্রার্থী হিসাবে ইউনিয়ন কমিটি থেকে প্রস্তাব করায় ঠিক করেনি। সেখানে ১ নাম্বার রেখে নাম কিভাবে কেন্দ্রে প্রেরণ করে ইউনিয়ন আওয়ামীলীগ।
বরিশাল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসাবে সম্মানযোগ্য ব্যক্তিকে মনোনীত করতে জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য,৪ র্থ ধাপের তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহন হবে বরিশাল ইউনিয়নে।
