বরগুনার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি ভোট গনণা হয়নি দাবি সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন প্রার্থী ও তার সমর্থকরা।

শুক্রবার (১২ নভেম্বর) বেলা এগারোটায় বরগুনার প্রাণকেন্দ্র পৌর সুপার মার্কেটের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম নাসির ও তার কয়েক হাজার সমর্থকরা।

সদ্য শেষ হওয়া বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী নাজমুল ইসলাম নাসির ও বিদ্রোহী প্রার্থী এমএ বারী বাদল ৫ হাজার ৭০০ করে দুজনেই সমান ভোট পায়।

ভোটে সমতা হওয়ায় এ ইউনিয়নে কাউকেই চেয়ারম্যান হিসেবে ঘোষনা করেনি নির্বাচন কমিশন। ফলে পুনরায় এই দুজন প্রার্থীর মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

কিন্তু নৌকার প্রার্থী এ সিদ্ধান্ত না মেনে তার একটি ভোট কম গনণা করা হয়েছে আলে দাবি করেন। এবং নিজে এবং কর্মী সমর্থকদের নিয়ে বরগুনা পৌর সুপার মার্কেট সংলগ্ন প্রধান সড়কটি অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেন। এতে কয়েকঘন্টার জন্য এই এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম নাসির জানান, নৌকায় সিলকৃত একটি ব্যালট কেন্দ্রের বাইরে ফেলে দেয়া হয়েছে। পরে সেটা তিনি পেয়ে ভোট গননা কেন্দ্রে জমা দিতে গেলে সেখানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেটি গ্রহন করেনি। ফলে তার এবং বিদ্রোহী প্রার্থীর ভোটে সমতা হয়েছে। তাকে হারানোর জন্য গভীর ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি।

এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ব্যালট বাক্সের বাইরে থেকে সিল মারা ব্যালট এনে গননায় অন্তর্ভুক্ত করার কোন সুযোগ নেই। এটি আইন বহির্ভূত। বালীয়াতলি ইউনিয়নে নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী প্রাপ্ত ভোট সমান হওয়ায় পুনরায় ওই ইউনিয়নে নির্বাচন হবে। এবিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্দেশ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ধাপে বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় ১১ নভেম্বর। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নৌকা মার্কার প্রার্থী ও আনারস মার্কার প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে এ ইউনিয়নে। তারা দুজনেই ৫ হাজার ৭০০ করে ভোট পেয়েছেন। অপর এক স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৫ হাজার ১০০ ভোট।