সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন -বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩১ অক্টোব রবিবার দুপুরে অত্র কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এক আলোচনা ও নবাগত শিক্ষার্থীদের প্রস্তুতিমুলক ক্লাস অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবাগতের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম। সভাপতিত্ব বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক শরিফ উদ্দিন,সহযোগী অধ্যাপক ড. মু. নাসির উদ্দিন মিঞা,
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবিব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ইতি রানী বিশ্বাস।
এছাড়াও বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আতাউর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহসুদুল হাসান মাজেদ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল আলম।
এসময় উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ আবদুর রহিম, রষায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মতিন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান মুক্তা, অর্থনীতি বিভাগের প্রভাষক হাবিবুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আল আমিন, অর্থনীতি বিভাগের প্রভাষক জামিল হোসেনসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ অত্র কলেজে নতুন শিক্ষা বর্ষে অনার্সে বাংলা, ইসলামের ইতিহাস, ইতিহাস, রাস্ট্র বিঞ্জান,ব্যবস্থাপনা, প্রানিবিদ্যা ও হিসাব বিজ্ঞান বিষয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়।
