মাদার অব হিউম্যানিটি গণতন্ত্রের মানসকন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৭৫ তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নির্দেশনায় উক্ত কর্মসূচি পালন করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর বুধবার বাদ যোহর ময়মনসিংহ নগরীর কাচারি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন কাচারি জামে মসজিদের ইমাম। পরে একটি বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়াম সামনে জেলা আওয়ামীলীগের আলোচনা সভায় যোগদান করেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।

উক্ত আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও ৭৫ পাউন্ড ওজনের কেক কাটা হয়। এই বর্ণাঢ্য কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা ।