আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । শিবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ স্বল্প পরিসরে শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সকল ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি সহ প্রবীণ নেতাদের নিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি সকলে উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক , সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা ও শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক ভাই ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাঃ সম্পাদক জনাব হাবিবুল আলম মাস্টার ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ ও চঞ্চল। সদর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান চয়ন সাধারণ সম্পাদক উৎপল কুমার মোহন্ত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান, মহিদুল, রুপম ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মি।
