তৃনমুল সংগঠন সুসংগঠিত আর গতিশীল করতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের নির্দেশনায় কাজিপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক বিতরণকৃত নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন ফরম গ্রহন উপলক্ষে আলোচনা সভা ও প্রয়াত জননেতা আলহাজ্ব মরহুম মোহাম্মদ নাসিমের আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর রবিবার রাত ১০ টায় উপজেলার গাড়াবের গ্রামের হারুনর রশীদ আদর্শ স্কুল এন্ড মাদ্রসা প্রাংগনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চালিতাডাংগা ইউনিয়ন শাখার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যরাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ -১ কাজিপুরে সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইসচেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, চালিতাডাংগা ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল আলম, চালিতাডাংগা ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ বাদশা।
চালিতাডাংগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাসুদ করিম,সাহিত্য বিষয়কসম্পাদক রাশেকুল ইসলাম অনু , ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন চালিতাডাংগা ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এর আগে তিনি অএ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করেন এবং জিসিজি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের কাজ পরিদর্শন করেন।পরে প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিমের আত্নার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
