আইসিইউতে নেওয়া হয়েছে বলিউডের এক সময়ে তুমুল জনপ্রিয় অভিনেত্রী সায়রা বানুকে। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন টাইমস অব ইন্ডিয়া। মুম্বাইয়ের খার এলাকায় হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে সায়রা বানুকে। রক্তচাপের সঙ্গে জড়িত জটিলতায় ভুগছেন একসময়ে জনপ্রিয় এই অভিনেত্রী।

চলতি বছরের ৭ জুলাই মারা যান সায়রা বানুর স্বামী বলিউডের কিংবদন্তীতূল্য অভিনেতা মোহাম্মদ ইউসুফ খান যিনি দিলীপ কুমার নামেই বেশি পরিচিত ছিলেন। মৃত্যুকালে দীলিপ কুমারের বয়স হয়েছিল ৯৮ বছর। বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।