সুনামগঞ্জের জেলার জগন্নাথপুরের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রেড-৬) পদে পদোন্নতি পেয়েছেন তিনি।
রোববার (৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়। পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম সুনামগঞ্জের জগন্নাথপুরে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হিসবে সুনামের সহিত কাজ করে গিয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত কামরুল ইসলাম বলেন আমি দেশ বাসির কাছে দোয়া চাই। আমি করোনা আক্রান্ত ছিলাম, আল্লাহর রহমতে এখন সুস্থ আছি।
এই পদোন্নতি আমার একার নয়, এটা সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের। আমি সবসময় সততার সহিত কাজ করতে চাই। সৎ ভাবে কাজ করায় আমি এই ফল পেয়েছি।
