“খাদ্য ব্যবস্থার রূপান্তর: মানুষের জন্য যুব উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ১২ আগস্ট দুপুরে আন্তর্জাতিক যুব দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে সংযুক্ত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমদ, বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানটি অলংকৃত করেন, সংরক্ষিত মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, মৌলভীবাজার পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
