সিলেট নগরী থেকে ৩০৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। সোমবার (৯ আগষ্ট) সন্ধ্যায় লালদিঘীরপার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম, মো: বাছন মিয়া (২৮)। সে সিলেটের বিয়ানীবাজার থানার খলাগ্রামের মৃত মো: জালাল উদ্দিনের পুত্র।

র‌্যাব জানায়, সোমবার সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর কোতয়ালী থানাধীন লালদিঘিরপাড় বন্দরবাজারস্থ ইবিএল ৩৬৫ বুথের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: বাছন মিয়াকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে ৩০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১০ (ক) ধারা মূলে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সমূহসহ কোতয়ালী থানায় হস্তান্তর করেছে হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১০