করোনা মহামারিতে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু ঠেকাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি বড় অক্সিজেন সিলিন্ডার ও ৫টি কনসেনট্রেটর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী  মো. শাহাব উদ্দিন এমপি।

সোমবার (৯ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে এগুলো হস্তান্তর করা হয়। এসময় ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে মন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা প্রদানে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। সরকার গণটিকা প্রদান শুরু করেছে,পর্যায়ক্রমে দেশের সকলকে টিকা দেয়া হবে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এধরনের সহায়তা অব্যাহত থাকবে। করোনাভাইরাসে আক্রান্তদের পাশে সকলকে দাড়ানোর আবহমান ও জানান তিনি।

মন্ত্রীর পক্ষে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাসের কাছে ৬টি অক্সিজেন সিলিন্ডার ও ৫টি কনসেনট্রেটর হস্তান্তর করেন।

এসময় স্কয়ার গ্রুপের সিলেট বিভাগীয় আরএসএম মো. গোলাম সারওয়ার, স্কয়ার গ্রুপের বিয়ানীবাজার-বড়লেখার টিএম মো. আবু আনসার খান, জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ, বড়লেখা পৌরসভার কাউন্সিলর কবির আহমদ, জাহিদ আহমদ ও স্বপন আহমদসহ হাসপাতালের চিকিৎসক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন যুক্ত ৬টি বড় অক্সিজেন সিলিন্ডার নিয়ে অক্সিজেন সিলিন্ডার হয়েছে মোট ৫৭টি এবং ৫টি কনসেনট্রেটর নিয়ে অক্সিজেন কনসেনট্রেটর হলো মোট ১০টি।