সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকা থেকে বিদেশী রিভলবারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (৭ আগষ্ট) রাতে কেশবপুরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (৩৮)। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কেশবপুর গ্রামের মশর উদ্দিনের পুত্র।
র্যাব-৯ জানায়, শনিবার রাত পৌনে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরিফুল ইসলাম,পিএসসি, এএসসি (অধিনায়ক র্যাব-৯), মেজর মোঃ মঈনুল ইসলাম এবং সিনিঃ এএসপি লুৎফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন কেশবপুরবাজারস্থ শাহজালাল পান ভান্ডার নামীয় দোকানের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার , ২টি মোবাইলফোন, ৪টি সীমকার্ড, নগদ ৪৩০ টাকা উদ্ধার ও জব্দ করে।
পরবর্তীআইনগতব্যবস্থা গ্রহণকরার লক্ষ্যে ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ এর ১৯(অ)ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামী ও জব্দকৃত আলামতসহ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৮
