ইন্ডিয়াল আইডল শিল্পী রাহুল বৈদ্য ও ছোট পর্দার অভিনেত্রী দিশা পরমারের প্রেমের কথা সবারই জানা। এবার এক হয়েছে দু’জনের হাত। রাহুল-দিশার ছবি-ভিডিও ছেয়ে গেছে অন্তর্জালে
রিয়েল্যাটি শো বিগ বসের মাধ্যমে দিশা ও রাহুলের প্রেমের কথা সবার সামনে আসে। সেখানেই প্রেম নিবেদন, এরপরই চারিদিকে তাদের ভালবাসার কথা ছড়িয়ে পড়ে। তারা প্রকাশ্যেই ডেট করতে থাকেন।
অবশেষে মুম্বাইয়ের এক বেসরকারি হোটেলে বিয়ে হলো গায়ক ও এই অভিনেত্রীর। নেটমাধ্যমে বর-কনের ছবি ও ভিডিওতে ছেয়ে গেছে। সোনালি রঙের জারদৌসির শেরওয়ানি পরেছিলেন রাহুল বৈদ্য। লাল লেহেঙ্গায় উজ্জ্বল দিশা পরমার।
১০ দিন আগে বিয়ের ঘোষণা করার সময়ই তারকা যুগল জানিয়েছিলেন, বৈদিক মতে বিয়ে করবেন তারা। বিয়ে শুরুর আগের কিছু মজার ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে। কোথাও ‘আমার কনে কোথায়?’ বলে চিৎকার করতে দেখা গেছে রাহুলকে, কোথাও নাচতে নাচতে বরের প্রবেশ, কোথাও আবার বন্ধুবান্ধবদের উত্তেজনা, সব মিলিয়ে জমজমাটি উৎসবেই বিয়ে সারলেন তারা।
নিজের বিয়েতে গণেশ মন্ত্র গাইলেন রাহুল। তার গানে মুগ্ধ অতিথিরা। এমনকি পাশে দাঁড়িয়ে দিশাও এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তার প্রিয় মানুষের দিকে। মালাবদলেও কনেপক্ষ ও বরপক্ষ রসিকতার কোনো খামতি রাখেনি। দু’জনকে কোলে তুলে মালা পরানোর রীতি আরও কষ্টকর করে তুললে কী হবে, ঠিক একে অপরের গলায় মালা পরিয়েছেন রাহুল-দিশা।
সিঁদুরদান, সাত পাকে ঘোরা, বড়দের আশীর্বাদ নেওয়া, ‘দিশুল’-এর বিয়ের প্রতিটি মুহূর্ত উঠে এসেছে নেটাগরিকদের সামনে। আর সবেতেই বর-কনের মুখে হাসি টেলি-অভিনেতা আলি গনি এবং দিব্যাঙ্কা ত্রিপাঠী বর-কনেকে শুভেচ্ছা জানিয়েছেন নেটমাধ্যমে।
