হবিগঞ্জে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে এসএম মুরাদ আলীকে পদায়ন করা হয়েছে। তিনি বিদায়ি পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর (বিপিএম-সেবা) এর স্থলাভিষিক্ত হবেন।

৪ জুলাই রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন দেওয়া হয়। এস এম মুরাদ আলী মেহেরপুর জেলায় থাকাবস্থায় খুলনা বিভাগের সেরা পুলিশ সুপার (২০২১) হয়েছিলেন। বিদায়ি পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহকে সহকারী পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এর আগে খুলনা রেঞ্জের ১০টি জেলার মধ্যে মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, ক্লুলেস মামলা সমূহের রহস্য উদ্ঘাটনসহ গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্নমান দণ্ডে ১ম হয়েছিলেন মেহেরপুরের পুলিশ সুপার মুরাদ আলী।