রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়ে গেছে। জানা গেছে, ওই বিমানে ২৮ জন আরোহী ছিল। বিমানটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আজ মঙ্গলবার রাশিয়ার জরুরি বিভাগের কর্মকর্তারা বলছেন- রাশিয়ার ফার ইস্ট এলাকায় এন-২৬ নামের ওই যাত্রীবাহী বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জানা গেছে, বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে কামচাতকা উপদ্বীপের পালানার দিকে যাত্রা করেছিল। পরে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটিতে ২৮ জন আরোহী ছিল; তাদের মধ্যে ছয়জন ক্রু সদস্য। আরোহীদের মধ্যে দু’জন শিশু রয়েছে। বিমানটি উদ্ধারে খোঁজ চলছে। তবে তা বিধ্বস্ত হয়ে গেছে বলে বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছেন।
সূত্র: আল-জাজিরা