মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ নুর রাজ ওরফে নুরকাছ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার ২৮ জুন দিবাগত রাত ১১ ঘটিকার সময় মৌলভীবাজার শহরের ৭নং ওয়ার্ডের কাজিরগাও এলাকার ইব্রাহিম টাওয়ারের সামন থেকে মাদক ব্যবসায়ী নুর রাজ ওরফে নুরকাছ মিয়াকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত নুর রাজ ওরফে নুরকাছ মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিবির অফিসার ইনচার্জ ওসি বদিউজ্জামান মাদক ব্যববসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।এতে সবার সহযোগিতা প্রয়োজন।
