মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাজঁসহ মুকিত মিয়া( ৪৫) ও তৈয়ব আলী (৫২) এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শনিবার ২৬ জুন কুলাউড়া উপজেলার ৪নং জয়চন্ডি ইউনিয়নের মেরিনা চা বাগানের বাংলা টিলা গ্রামে অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী মোঃ মুকিত মিয়াকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুকিত মিয়া কুলাউড়া উপজেলার মেরিনা চা বাগান এলাকার মজনু মিয়ার ছেলে।

অপর অভিযানে কুলাউড়া উপজেলার ১৩নং কর্মধা ইউনিয়নের কাঁঠালতলী বাজারে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ তৈয়ব আলী (৫২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তৈয়ব আলী কুলাউড়া উপজেলার পূর্ব কর্মধা গ্রামের হাজির আলীর ছেলে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।