মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমানের সাথে শেরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার ২২ জুন সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসক্লাবের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,সহ সাধারণ সম্পাদক শেখ সাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোফাদ আহমেদ, অর্থ সম্পাদক হাফিজ জুবায়ের আহমেদ , প্রচার সম্পাদক মোঃ রিপন মিয়া, সহ প্রচার সম্পাদক কয়েছ মিয়া প্রমুখ।
সদ্য যোগদান করা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমানকে শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
