মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার অসহায় হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষথেকে নগদ অর্থ বিতরন করা হয়েছে।

শনিবার (১৯ জুন) দুপুর ০১টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে ৩’শ পরিবারকে জনপ্রতি ৫০০ টাকা করে এ অর্থ বিতরন করা হয়। কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরন করেন সাবেক চীফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহিদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ থানা ওসি মোঃ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ।