রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে তারা মারা যান বলে জানান রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় যে সাতজন মারা গেছে তাদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ। বাকি চারজনের করোনা উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুইজন, রাজশাহীর দুইজন ও নওগাঁ সিরাজগঞ্জেরে মোট তিনজন। গত পাঁচদিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৩৯ জন রোগী।
হাসপাতাল পরিচালক আরো জানান, শনিবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে মোট ১৯১ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের রোগী ৯৪ জন, রাজশাহীর ৭২ জন, নাটোরের ৯ জন, নওগাঁর ৬ জন, পাবনার ৪ জন, সিরাগঞ্জের ২ জন, কুষ্টিয়ার ৪ জন রোগী করোনা শনাক্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে ভর্তি রয়েছে। আইসিইউতে ভর্তি রয়েছে মোট ১২ জন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৯
