‘কসাই’ ছবিটি এবারের ঈদে মুক্তি পাচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে ছবিটি দেখা যাবে। যাদের সাবস্ক্রাইব করা আছে, তারাই শুধু ছবিটি দেখতে পাবেন। এই ছবির মাধ্যমে এবারই প্রথম কোনো ওটিটি প্ল্যাটফর্মে নিরবকে দেখা যাবে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রকাশিত হয়েছে অনন্য মামুন পরিচালিত ছবিটির ট্রেলার।

নিরব জানান, ছবির গল্পে প্রচুর সাসপেন্স আছে, ট্রেলারে তার ধারণা দেওয়ার চেষ্টা করেছেন নির্মাতা। আমার বিশ্বাস, দর্শকেরা নিরাশ হবেন না।

‘হিংস্রতাই নেশা’ স্লোগান নিয়ে ‘কসাই’ ছবিটি তৈরি হয়েছে একটি সত্য ঘটনা অবলম্বনে। এই ছবিতে নিরব ছাড়া আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, নওশাবা, শাহীন মৃধা, প্রিয়মনি, এল আর খান সীমান্ত, রিও প্রমুখ।

দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে এর আগে মুক্তি পায় শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত ‘নবাব এলএলবি’ এবং রোশানের ‘মেকাপ’।