বেলজিয়ামের বিখ্যাত ‘এন্টারেপ’ শহর। হীরা বা ডায়মন্ডের শহর হিসেবে যার পরিচিতি রয়েছে ইউরোপ ছাড়িয়েও অনেক দূরে। এখানে ডায়মন্ড কাটা ও পোলিশ করা হয়। এক হিসাবে দেখা গেছে, বিশ্বের প্রায় ৮৪ শতাংশ রাফ ডায়মন্ড এখান থেকে বিশ্বের নানা দেশে যায়।
একসময়ের ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে মুখরিত শহরের ডায়মন্ড মার্কেটটি বৈশ্বিক করোনা মহামারির কারণে এখন অনেকটাই ক্রেতাশূন্য। আর লকডাউনের কারণে বন্ধ রয়েছে ডায়মন্ড মিউজিয়ামটিও।
ডায়মন্ড কেনাবেচা ও দেখার জন্য প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ এ শহরে আসলেও এখন তার চিত্র ভিন্ন। বিশ্ব মহামারি করোনার প্রভাব পড়েছে এখানেও।
এক ব্যবসায়ী জানান, সারাবিশ্ব থেকে মানুষ এখানে আসে ডায়মন্ড কেনাবেচার দেখার জন্য। কিন্তু করোনা মহামারির কারণে এখন জনশূন্য।
আরেক ব্যবসায়ী জানান, বছরে এ সময় এখানে অনেক মানুষের আনাগোনা থাকে। কিন্তু মানুষ নাই বললেই চলে।
প্রতি বছর ৫৪ বিলিয়ন ডায়মন্ড কেনাবেচা হয় এই ডায়মন্ড কোয়ার্টার শহরে, আর ৩৮০টি কারখানায় এ ডায়মন্ড কাটা ও পোলিশ করা হয়।
