রাজধানী থেকে চোরাই মোবাইলসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২’র সদস্যরা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) রাতে মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, মো: আবুল হোসেন (৩৮) ও নবীন হোসেন (৩৫)।
র্যাব-২ জানায়, মঙ্গলবার রাত সোয়া ৭ টার দিকে র্যাব-২-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা রিয়েলষ্টেট, বসিলা রোড বিসমিল্লাহ হোটেলের সামনে পাকা রাস্তার উপরে কতিপয় ব্যাক্তি চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
রাত সাড়ে ৭ টার দিকে উক্ত সংবাদ ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাই মোবাইল ক্রয় বিক্রয়কারী চক্রের সদস্য দৌঁড়ে পালানোর সময় চোর চক্রের মোঃ আবুল হোসেন ও নবীন হোসেনকে ১০টি চোরাই মোবাইলসহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্নস্থানে চোরাই মোবাইল ক্রয় বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
ধৃত আসামীগণ একটি সংঘবদ্ধ ছিনতাইকারী মোবাইল চোর চক্রের সক্রীয়সদস্য। বিশেষ করে বিভিন্ন এলাকা থেকে মোবাইল চুরি করেরাজধানীর মোহাম্মদপুর বিভিন্ন এলাকায় বিক্রিয় করে থাকে। ধৃত আসামিদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া তাদের নিকট হতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মোবাইল চোর ক্রয় বিক্রয় কারীর বিরুদ্ধে অভিযান চলমান রাখবে।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৭
