সিলেটের চুনারুঘাট ও সুনামগঞ্জ থেকে বিদেশী মদ ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। গত ৮ ও ৯ ফেব্রুয়ারী রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নারুয়া চা বাগান এলাকার নুরুজিত তাতির পুত্র কবিশাল তাতি (২৯), সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানার উত্তরকাপন এলাকার মো: চাঁন মিয়ার পুত্র মকবুল হোসেন (২৭) ও একই থানার পলাশ গ্রামের মৃত সুবেদ আলীর পুত্র মান্নান (৩২)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় আলামতসহ হস্তান্তর করেছে।
র্যাব-৯ জানায়, ৮ ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার চানপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কবিশাল তাতিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে সাড়ে ১০ কেজি গাঁজাসহ উদ্ধার ও জব্দ করে র্যাব।
এদিকে র্যাব-৯’র অপর একটি দল রাত ১০ টার দিে বিশ^ম্ভরপুর থানার ধনপুরবাজার ও সুনামগঞ্জ জেলার সদর মডেল থানা সুরমা নদীর হালুয়াঘাট খেয়াঘাটের দক্ষিনপাড়এলাকায় অভিযান চালিয়ে ২৮ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মকবুল হোসেন ও মান্নানকে গ্রেফতার করে।
বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১০
