সিলেট নগরীর শেখঘাট এলাকা থেকে র্যাব ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে র্যাব তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- কোতয়ালী থানার তোপখানা এলাকার মৃত আকরাম আলীর পুত্র রুবের আহম্মেদ (৩০) ও একই এলাকার ইদ্রিস আলীর পুত্র
রুবেল আলী (২২)। গ্রেফতারকৃত রুবেল শাহপরাণ থানার খাদিমপাড়া ২নং রেডরে ৪নং বাসায় বসবাস করে আসছে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৪
