সিলেটের জকিগঞ্জ থানার নরসিংহপুর গ্রামে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কাওসার আহমদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে। গুরুতর আহতবস্থায় কাওসারকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাওসার জকিগঞ্জের নরসিংপুরে গ্রামের সিরাজুল ইসলামেরে পুত্র।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আবু নাছের বলেন, নিহত কাওসারের ব্যবহৃত মোটরসাইকেলে দ্রুতগামি ট্রলি ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে নিহত হন। ময়না তদন্তের জন্য নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

 

বাংলাদেশ মিডিয়া/০১-এসআরসি