সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছে। খুন হওয়া ব্যক্তির নাম পরিচয় পাওয়া না গেলেও তার বয়স ৫৫ বছর হবে বলে জানা গেছে। সোমবার (১ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে লালবাজারস্থ হোটল মোহাম্মদীয়া আবাসিকের পেছন থেকে অজ্ঞাতনামা ওই খুন হওয়া ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ এ ঘটনার ক্লু-উদঘাটনের জন্য তাৎক্ষণিকভাবে হোটল মোহাম্মদীয়া আবাসিকের ম্যানেজার, সহকারী ম্যানেজারসহ ৪ জনকে আটক করেছে। তাদেরকে কোতোয়ালী থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলশি ঘটনাস্থল থেেক লাশ উদ্ধার করে সুরতহাল প্রতবিদেন তৈরী করে। এসময় লাশরে সার্বিকতথ্যসহ আশপাশের অবস্থান সর্ম্পকে তথ্য নেয় পুলিশ ব্যুরো অব ইনভস্টেগিশেন (পিবিআিই)। এরপর ময়না তদন্তরে জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের র্মগে লাশ পাঠায় পুলিশ।
কোতোয়ালী থানার সহকারী পুলিশ কমিশনার সামছু উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আমরা ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করি। প্রাথমকিভাবে ধারনা করা হচ্ছে কে বা কারা খুন করে লাশটি ফেলে গেছে। লাশের অবস্থা দেখে বুঝা যাচ্ছে একদিন আগে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে মোহাম্মদীয়া হোটেলের ম্যানেজারসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে কেউ হত্যা করে লাশ হোটেলের পেছনে ফেলে যায়। পুরো বিষয়টি মাথায় রেখে কাজ করে যাচ্ছে পুলিশ। লাশটি উদ্ধার করার পর ময়না তদন্তরে জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের র্মগে পাঠানো হয়েছে। লাশের মাথার বাম পাশে কানের উপর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পিবিআিই ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করার করার জন্য লাশের ফিঙ্গার নেওয়াসহ আনুসাঙ্গিক তথ্য নিয়েছে।
বাংলাদেশ মিডিয়া/০১-২/এসআরসি
