প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করে মাত্র এক পয়েন্ট ছিল তাদের ঝুলিতে। পরের তিনটি ম্যাচে হার। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে এগিয়ে থাকা উত্তর বারিধারাকে ৩-১ গোলে হারিয়েছে পুরনো ঢাকার ডালপট্টির ক্লাব।

ম্যাচের প্রথমার্ধে ভালো খেলেছে উত্তর বারিধারা। দ্বিতীয়ার্ধ ছিল রহমতগঞ্জের। ম্যাচের ৩৮ মিনিটে মোহাম্মদ সুজন বিশ্বাস বারিধারাকে এগিয়ে দেন (১-০)। পরের গল্পটা রহমতগঞ্জের। প্রথমার্ধের শেষ মিনিটে তাজিক ফরোয়ার্ড দিলশাদ ভাসিব গোল করে ম্যাচে সমতা আনেন (১-১)। মিনিটদুয়েক পর আইভরিকোস্টের ফরোয়ার্ড ক্রিস্ট রেমি রহমতগঞ্জকে এগিয়ে দেন (২-১)। ৫৭ মিনিটে মিডফিল্ডার এনামুল ইসলামের লক্ষ্যভেদে আরও এগিয়ে যায় রহমতগঞ্জ (৩-১)।

পুলিশের টানা দ্বিতীয় জয়

আগের ম্যাচে উত্তর বারিধারাকে হারিয়ে প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ পুলিশ। রোববার টানা দ্বিতীয় ম্যাচ জিতল পাকির আলীর শিষ্যরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ম্যাচের ১১ মিনিটে আইভরি কোস্টের ফরোয়ার্ড বাল্লো ফামোসা গোল করে পুলিশকে এগিয়ে দেন (১-০)। ২৪ মিনিটে ম্যাচে সমতা ফেরান ব্রাদার্সের কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও (১-১)। প্রথমার্ধের শেষ মিনিটে আইভরি কোস্টের ডিফেন্ডার লানসিন তুরের গোলে আবারও এগিয়ে যায় পুলিশ (২-১)। ম্যাচের ৭০ মিনিটে বাল্লো ফামোসা করেন নিজের দ্বিতীয় গোল (৩-১)।

আজকের খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মোহামেডান ও বসুন্ধরা কিংস

(কুমিল্লা শহীদ ধীরেন্দ নাথ দত্ত স্টেডিয়াম, বিকাল ৩টা)

ঢাকা ও চট্টগ্রাম আবাহনী

শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা

(বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বিকাল ৩টা ৩০ ও সন্ধ্যা ৬টা)